Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে স্কুল ছাত্রের মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইল সখীপুরে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ঠে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায়  পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।  নিহত তন্ময় ওই ওয়ার্ডের  প্রবাসী সোহেল রানার ছেলে এবং সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আর্জেন্টিনা সমর্থক তানভীর হাসান তন্ময় কাঁচা বাঁশে পতাকা  টানাতে গিয়ে বাসার ৫ তলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হন তন্ময়। পরে তাকে গুরুতর আহত অবস্থা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম  নিহতের হ‌ওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version