নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে নিউস্টার ক্লাব কর্তৃক সখীপুর ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন ও ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় যাদবপুর নাকশালা বাজারে নিউস্টার ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম এনজিও বিষয়ক সম্পাদক মো.রেজাউল করিম, দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম, দাড়িয়াপুর এস এ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষাক সানোয়ার হোসেন, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সহিদুল ইসলাম, বেড়বাড়ী খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী শিকদার, স্থানীয় ইউপি সদস্য সৈয়দ অালী প্রমুখ উপস্থিত ছিলেন

