সখীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফেরদৌস আহমেদকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ছিলিমপুর এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ফেরদৌস ওই এলাকার জেহের আলীর ছেলে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, মাদক ব্যবসায়ী ফেরদৌসকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর