Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ মীর ফরহাদ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সখীপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ড এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। মীর ফরহাদ ওই ওয়ার্ডের মৃত কবির হোসেনের ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় ফরহাদকে গ্রেফতার করে শনিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version