Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে উপকারভোগী মায়েদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্যসামগ্রি বিতরণ

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় সখীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের উপকারভোগী ৩শ’ ৫০ জন মায়েদের মাঝে নগদ অর্থ, স্বাস্থ সেবা প্রদান ও স্বাস্থ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে এ বিতরণ অনুষ্ঠান ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে ওইসব মায়েদের মাঝে ১০ লাখ ৫০ হাজার টাকা ও স্বাস্থ্যসামগ্রি বিতরণ করেন।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, ডা. আতোয়ার রহমান, নিউজ টাঙ্গাইলের সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়ক হাসিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version