নিজস্ব প্রতিনিধি: সখীপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অধ্যাপক নজরুল ইসলাম খানের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন।
প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা কৃষক লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক মামুন হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

