Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসমাইল হোসেন :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ। কৃষি শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় রাকিব হোসেন নাহিদ, রিফাত, হাসি আক্তার প্রমূখ।
এ সময় ডা. দেলোয়ার হোসেন, অত্র স্কুলের প্রতিষ্ঠাতা হুমায়ন কবীর, হাজী আক্কেল আলী, ইউপি সদস্য শাহ-আলম মিয়া, ওয়ার্ড় আ.লীগের সাধারণ সম্পাদক আ.বারেক মিয়া, প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আ. লতিফ সরকার, এবং স্কুল পরিচালনা কমিটিবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হামিদপুর জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version