Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে এসএসসির ২০১৮ ব্যাচের উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে   ইফতার সামগ্রী বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সখীপুরে এসএসসির ২০১৮ ব্যাচের উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে   ইফতার সামগ্রীর  বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার দিনব্যাপি ওই ব্যাচের শিক্ষার্থীরা পৌরসভার নয়টি ওয়ার্ডে ছোলা, তেল, চিনি, পেঁয়াজ, আলু, খেজুর ও মুড়ি ভর্তি একটি করে প্যাকেট বাড়ি বাড়ি  পৌঁছে দেন।

এতে সহায়তা করেন  সখীপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম সাগর। এছাড়াও এসএসসির ২০১৮ ব্যাচের ছাত্র মুন্না হাসান, শিহাব হাসান, তৌহিদুল ইসলাম সিয়াম ,কামরুল হাসান লিমন, তারিকুল ইসলাম কাব্য,  রিফাত হাসান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version