Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে  কবরস্থান থেকে কবর খুঁড়ে  ৪ টি  কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা হাজী বাড়ি এলাকার সামাজিক কবস্থানের কবর খুঁড়ে এসব  কঙ্কালগুলো চুরির ঘটনা ঘটে।  

জানা যায়, আজ সোমবার সকালে ফজরের নামাজের পর ওই গ্রামের হেলাল উদ্দিন তার বাবার কবর জিয়ারত করতে ওই কবরস্থানে যান। এ সময় তিনি পাশের ৪ টি কবর খুড়া অবস্থায় দেখতে পান।  

কঙ্কাল চুরির বিষয়ে  ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান জুয়েল বলেন, এটি আমাদের সামাজিক কবরস্থান। এ কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা এটিই প্রথম নয়।  এর আগেও চুরি হয়েছে। তবে কঙ্কাল চুরির ঘটনাটি খুবই দুঃখজনক।

এ বিষয়ে কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি রায়হান সরকার বলেন, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা নিন্দনীয়। এ ঘটনাটি প্রশাসনকে অবগত করা হবে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version