নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে কয়েকটি সভায় যোগ দিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। বৃহস্পতিবার তিনি এসব সভায় অংশ নেন। প্রথমে ওইদিন সকাল ১০ টায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওই স্থানীয় সংসদ সদস্য। সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম সভাপতি করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
একইদিন দুপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম, এতে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন।

