সজল আহমেদ: টাঙ্গাইলের সখীপুরে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সংগঠন “টিসি” নানা সচেতনতা মূলক পদক্ষেপ গ্রহণ করেছে ।
শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই সখীপুর ও মির্জাপুর উপজেলার তক্তারচালা বাজারে এই কার্যক্রম পরিচালনা করেন দরিদ্র তহবিল সংগঠন টিসি’র সদস্যরা।
সকালে বিভিন্ন ঔষধের এবং নিত্য প্রয়োজনীয় দোকানে গিয়ে রং দিয়ে বৃত্ত তৈরি করে দেয়। এসময় সংগঠনের পক্ষ থেকে সবান দিয়ে হাত ধোয়ার জন্য একটি ব্যবস্থা করে।
এসময় সংগঠনের পক্ষ থেকে শিপন রানা ঔষুধের দোকান ও কাঁচা বাজারগুলোতে নিদিষ্ট দুরত্ব বজায় রেখে গোল দাগ দিয়ে ক্রেতাদের দাঁড়ানোর জন্য মার্ক করে দেন এবং অযথা বাড়ির বাইরে কাউকে না আসার পরামর্শ দেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
