Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে করোনা নিয়ে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে টাঙ্গাইলের সখীপু্রে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী পৌর এলাকায় আর্ত সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের সভাপতি বশির উদ্দিন আশিক বলেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের মানুষও হুমকির মুখে রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে ভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন, তা সঠিক ভাবে মানলেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। এ কারণেই আমরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই লিফলেট বিতরণ করছি।

এদিকে লিফলেট বিতরণের সময় সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন জীবন, সহ -সভাপতি রফিকুল ইসলাম রাজ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মুমিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version