Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

Oplus_131074

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি টাঙ্গাইল এর উপপরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ এর সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড, মোঃ জাকির হোসেন, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ মিয়া, সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক এবং পৌরসভা ও উপজেলার ১০ টি ইউনিয়নের পার্টনার কংগ্রেস আওতাধীন কৃষকেরা উপস্থিত ছিলেন। rivnepost

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version