Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সকল পদ থেকে সানোয়ার হোসেন সজীবের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এবং দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সানোয়ার হোসেন (সজীব) দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দলটির সভাপতি বরাবর লিখিত এক পত্রের মাধ্যমে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে সানোয়ার হোসেন সজীব উল্লেখ করেন, পারিবারিক এবং শারীরিক সমস্যার কারণে তিনি দলের সাধারণ সম্পাদক (সখীপুর উপজেলা শাখা) এবং কেন্দ্রীয় কমিটির সদস্য পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। তিনি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক তাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের জন্য বিনীত অনুরোধ জানান।

সানোয়ার হোসেন সজীব সখীপুর পৌরসভার সাবেক মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার এই পদত্যাগের খবরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। তবে ব্যক্তিগত কারণ ছাড়া অন্য কোনো রাজনৈতিক কারণ এই পদত্যাগের পেছনে রয়েছে কি না, সে বিষয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version