Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে কৃষক হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার প্রায় ১৬ বছর পর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে বেকসুর খালাসের আদেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের বিশেষ জজ দিলারা আলো চন্দনা দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শাহজাহান কবীরদণ্ড পাওয়ারা হলেন- উপজেলার কচুয়া দক্ষিণ পাড়া গ্রামের হায়দার আলী সিকদারের ছেলে মো. রওশন আলী (৫৬) ও মো. মোস্তাক (৪৭) এবং একই গ্রামের আমজাদ আলীর ছেলে আবুল কাশেম (৬৭)। তাদের মধ্যে মোস্তাক পলাতক আছেনখালাস পাওয়ারা হলেন- আব্দুল গফুর, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন, লাল্টু মিয়া, মিন্টু মিয়া, লুৎফর রহমান, ফজলু মিয়া, আশরাফ, তমিজ উদ্দিন, সোহেল এবং তুলা মিয়া। তারা কচুয়া দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।পিপি শাহজাহান কবীর বলেন, ২০০৯ সালের ৯ জুলাই আসামিরা ওই গ্রামের আব্দুল ওহাব সিকদারের জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করতে যান। তবে এই জমি নিয়ে আসামিদের সঙ্গে ওহাব সিকদারের বিরোধ চলছিল।এ সময় ওহাব সিকদার ও তার চাচাত ভাই দুলাল হোসেন হালচাষে বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে দুলাল হোসেন গুরুতর আহত হন। তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।পরে এ ঘটনায় ওহাব সিকদার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।

সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও দুই মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি শাহজাহান কবীর।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version