বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন

সখীপুরে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে স্বল্পমুল্যে চালু হয়েছে কিডনি ডায়ালাইসিস সেবা। আজ শুক্রবার সকালে পৌর শহরে কিডনি এ্যায়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এর উদ্যোগে এ সেন্টারের উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আমিন শরীফ শুপন প্রধান অতিথি হিসেবে এ সেন্টারের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে ‘কিডনি বিকল ভয়াবহ ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ক্যাম্পস এর সভাপতি ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যাপক ও কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ সামাদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শওকত শিকদার প্রমুখ।

কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ ছামাদ বলেন, দেশে অন্যান্য সেবা কেন্দ্রের চেয়ে কিডনি সেবা কেন্দ্রের সংখ্যা খুবই কম। তাই এই চিকিৎসা নগর কেন্দ্রিক ও থানা পর্যায়ে দেশের প্রত্যন্ত এলাকায় কিডনি রোগিদের চিকিৎসা সেবা পৌছে দেয়ার লক্ষ্যেই এই উপজেলা শাখা প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরও জানান, এই শাখা চালু হওয়ায় এই এলাকাসহ আশে পাশের প্রত্যন্ত গ্রামের মানুষ খুব স্বল্প খরচে এই সেবা গ্রহন করতে পারবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular