Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে খাস জমিতে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে সরকারি খাস জমিতে মাটি কাটার অভিযোগে আনোয়ার হোসেন (৩৫) নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার ইন্দারজানী বাজার এলাকায় এ জরিমানা করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন ওই গ্রামের জাফর সিকদারের ছেলে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা নিউজ টাঙ্গাইলকে  বলেন, অবৈধভাবে খাস জমিতে মাটি কাটার দায়ে আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version