Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে গণিত উৎসব অনুষ্ঠিত

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালিয়ানপাড়া গুডনেইবারস বাংলাদেশ এ উৎসবের আয়োজন করে।

এতে উপজেলার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ১২০ জন শিক্ষার্থী গণিতের ওপর পরীক্ষায় অংশ নেয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামীম আল মামুন মাসুদ রানা প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এসময় সিডিপির সিনিয়র অফিসার এডমিন মফিজুর রহমানের সভাপতিত্বে নিউজ টাঙ্গাইলের সম্পাদক এমএ সাইফুল ইসলাম শাফলু, সিডিপির শিক্ষা অফিসার জাকির হোসেন, সখীপুর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সানিসহ প্রতিষ্ঠানের শিক্ষাক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version