Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে গত তিন দিনেও রাকিবের সন্ধান মিলেনি একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা দিশেহারা

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে একমাত্র সন্তান রাকিব হাসানকে (১৫) হারিয়ে বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার কালিদাস তেতুলিয়া চালা গ্রামে এ ঘটনা ঘটে। গত ২ জুলাই সোমবার সকালে রাকিব স্থানীয় কালিদাস পানাউল্লাহপাড়া হাফিজিয়া মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা বললেও সে আর বাড়ি ফিরে আসেনি। সকল আত্মমীয় স্বজনদের বাড়িসহ আশ-পাশের এলাকা খোঁজাখুঁজির পরেও গত তিন দিনেও তার কোন সন্ধান মেলেনি। এ ব্যাপারে রাকিবের বাবা মো. বাবুল মিয়া সখীপুর থানায় মিছিং ডায়েরি করেছেন। রাকিব হাসান কীর্ত্তণখোলা কেজিকে উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষে কালিদাস পানাউল্লাহপাড়া হাফিজিয়া মাদরাসায় ভর্তি হয়।

নিখোঁজ রাকিবের বাবা বাবুল মিয়া বলেন- সোমবার বাড়িতে ফেরার কথা বলে মাদরাসা থেকে ছুটি নেয় রাকিব। কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। একমাত্র সন্তানকে হারিয়ে আমরা এখন পাগল প্রায়। গত তিনদিন ধরে তাকে নানাভাবে খোঁজা হচ্ছে কিন্তু কোথাও তার সন্ধান পাইনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন- রাকিবের মিছিং হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সে নিজে মিছিং হয়েছে নাকি তাকে কেউ অপহরণ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কোন রাস্তা ঘাঁটে তাকে কেউ দেখতে পেলে তার পরিবারের কাছে (০১৭৩৫-২৫৬৮৮৬) কিংবা সখীপুর থানায় অবগত করার আহবান জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version