Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা, ঢাকায় নেওয়ার পথে নারীর মৃত্যু

News Tangail

সখীপুরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা, ঢাকায় নেওয়ার পথে নারীর মৃত্যু


টাঙ্গাইলের সখীপুরে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করার পর চিকিৎসাধীন অবস্থায় স্বপ্না আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপ্না আক্তার কচুয়া গ্রামের মো. লিগুম মিয়ার মেয়ে এবং মো. রাসেল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে স্বপ্না আক্তার তার স্বামীর বসতঘরের পেছনে গোসলখানার আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত রশি কেটে নিচে নামান।

পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বর্তমানে নিহতের মরদেহ সখীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version