এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে শাহজাহান মিয়া (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর গ্রামের বারকুটিয়াচালা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধ শাহজাহান ওই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানা যায়, বৃদ্ধ শাহজাহান মিয়া দীর্ঘদিন ধরেই মানষিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে আমগাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় বৃদ্ধ শাহজাহানকে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাদী না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন- এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

