এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে গাঁজা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-উপজেলা বহুরিয়া ইউনিয়নের কালমেঘা ছলঙ্গাপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে নূরুল ইসলাম ও একই গ্রামের ঈমান আলীর ছেলে মো. শুকুর মাহমুদ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে শনিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর