Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে আধা কেজি গাজাঁসহ জালাল মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জালাল মিয়া ওই ওয়ার্ডের একিন আলীর ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version