Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে গাঁজাসহ জহিরুল ইসলাম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কাহারতা বাজারের বৈশাখী যুব সংঘের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহিরুল পৌরসভার ১ নং ওয়ার্ডের কাহারতা গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জহিরুলকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version