Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে গাঁজা ও ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ১০ পিস ইয়াবাসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাচাবাজার এলাকার মঙ্গল চন্দ্র বণিকের ছেলে মানিক চন্দ্র বণিক (২৫) ও ১০০ গ্রাম গাঁজাসহ উপজেলার কালিয়া ইউনিয়নের দারিপাকা গ্রামের আবদুল হাইয়ের ছেলে সেলিম মিয়া (১৯)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version