Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে চাচীর দায়ের করা ধর্ষণ মামলায় ভাতিজা গ্রেফতার

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে চাচীর দায়ের করা ধর্ষণ মামলায় ভাতিজা গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বানিয়াছিট গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনা চাচী আল্পনা আক্তার বাদী হয়ে ভাতিজা খায়রুল ইসলামকে একমাত্র আসামি করে সখীপুর থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ ধর্ষক খায়রুল ইসলামকে গ্রেফতার করেছে।
জানা যায়, উপজেলার বানিয়ারছিট গ্রামের মৃত আবদুল হামিদ মিয়ার মেয়ে আল্পনা আক্তার (২৫) প্রায় ৬ বছর আগে পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার শোলাকীপাড়া গ্রামের মোশারফ হোসেনের সঙে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী মোশারফ হোসেন বিদেশ চলে যায়। এরপর থেকে আল্পনা আক্তার একমাত্র ছেলেকে নিয়ে বেশির ভাগ সময় বাবার বাড়িই থাকতেন। শুক্রবার সন্ধ্যায় ভাসুর আবদুস সালামের ছেলে ভাতিজা খায়রুল ইসলাম (২০) চাচীর বাড়ি বানিয়ারছিট বেড়াতে আসে। রাতে চাচী ও ভাতিজা একই ঘরের পাশাপাশি খাটে ঘুমিয়ে পড়ে। রাত ১০টার দিকে ভাতিজা খায়রুল ইসলাম ওড়না দিয়ে চাচীর মুখ বেধে জোর পূর্বক ধর্ষণ করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ধর্ষক খায়রুল ইসলামকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষা করার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version