Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।  এ দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগে নেতাকর্মীরা করোনাকালীন  সামাজিক দূরত্ব বজায় রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা , কেককাটা,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।  শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ শওকত সিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ ও  ছাত্র লীগের নেতাকর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত:  বাংলা ও বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম  প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ ও বিদেশে ছাত্রলীগ নানা কর্মসূচি নিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version