জয়ের পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেডিকেলে চান্সপ্রাপ্ত সাব্বির হাসান জয় প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। পরে সে সখীপুর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও ঢাকার নটরডেম কলেজ থেকে এইসএসসিতেও গোল্ডেন এ প্লাস পেয়েছিল।
এ ব্যাপারে তার বাবা পত্রিকা এজেন্ট শাহীনুজ্জামান শাহীন বলেন, ছোটবেলা থেকে আমি যে স্বপ্ন দেখেছি ছেলের মাধ্যমে তা ধীরে ধীরে পূরণ হচ্ছে। আমার ছেলে মূলত বুয়েট ভর্তির প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে একটি মেডিকেলে ভর্তি সুযোগ পেয়েছে। ছেলের এমন সাফল্যে আমি খুবই খুশি। যেখানেই ভর্তি হোক সে যেনো দেশের জন্য কিছু করতে পারে।
–
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।