Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে জঙ্গলে আগুন লাগাতে গিয়ে আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু 

এম সাইফুল ইসলাম শাফলু ঃ  টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলে আগুন লাগাতে গিয়ে আগুনে পুড়ে ওমর আলী (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ মার্চ রবিবার বিকেলে উপজেলার
 কাকড়াজান ইউনিয়নের বেড়িখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর আলী ওই গ্রামের মৃত নয়ন আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃদ্ধ ওমর আলী রবিবার বিকেলে বাড়ির পাশে  সামাজিক বনে ঝড়া পাতায় আগুন লাগাতে যান। একপর্যায়ে আগুনের মাত্রা বেশি হলে তিনি তা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করার সময় মুখ থুবড়ে আগুনের ওপর পড়ে যান।  অসুস্থ শরীরে পড়ে গিয়ে আর ওঠে দাড়াতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
 সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাননি বলে জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version