Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: পুষ্টি উন্নয়নের বুনিয়াদ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতাল ক্যাম্পাসে পুষ্টিকর খাবার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেন প্রধান আলোচকের বক্তব্য দেন। এসময় অন্যদের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহীনুর আলম, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু প্রমুখ বক্তব্য দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version