নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে যাদবপুর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে নলুয়া ইউরেকা স্কুল মাঠে এ কমিটি গঠন করা হয়। কেন্দ্রিয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী প্রধান অতিথি কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আব্দুস ছবুর মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, লিয়াকত আলী মাস্টার, মোসলেম উদ্দিন, আবদুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে মো. আব্দুস ছবুর মিয়াকে আহবায়ক এবং মোসলেম খানকে যুগ্ম আহবায়ক করা হয়। এ সময় যাদবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক মাস্টারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ, রুহের মাগফেরাত কামনা এবং ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।সখীপুরে জাতীয় পার্টির কমিটি গঠন

