Homeআন্তর্জাতিকসখীপুরে জাপার সাধারণ সম্পাদকসহ ৯জন করোনায় আক্রান্ত মৃত্যু ১

সখীপুরে জাপার সাধারণ সম্পাদকসহ ৯জন করোনায় আক্রান্ত মৃত্যু ১

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ রানা (৪০), তার স্ত্রী মালা আক্তার (৩৬), উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক হাসনা ফরিদা (৪৯), মর্ডান ডক্টর ক্লিনিকের নার্স মোর্শেদা আক্তার (৩০),  সখীপুর থানার এসআই সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৮), পৌরসভার ৬নং ওয়ার্ডের ব্যবসায়ী শরীফুল ইসলাম (৪০), নলুয়া পাকাপু বিমান বাহিনী ঘাটির এক কর্মকর্তার স্ত্রী আফরোজা আক্তার ( ৪০) এবং ছোট মৌশা গ্রামের এক প্রবাসীর স্ত্রী লিপি আক্তার (২৯) করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে গত ৫ আগস্ট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের গিরিশ চন্দ্র সরকার (৭৮) মৃত্যু হলে শুক্রবার তার নমুনার ফলাফল পজেটিভ আসে।

এ নিয়ে সখীপুরে মোট করোনায় আক্রান্ত ৮৯ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪৫ জন, আইসোলেশনে রয়েছেন ৪৩ জন এবং দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সুবহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

Most Popular