Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ঝড়ে এক বৃদ্ধার মৃত্যু 

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ঝড়ে আছাতন নেছা (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার কালিয়া ইউনিয়নের মাচিয়া সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছাতন নেছা ওই এলাকার সাহাব উদ্দিনের স্ত্রী এবং স্থানীয় ইউপি সদস্য কিসমত আলীর মা।

জানা যায়, রবিবার ঘরের আলমারির কাছে ইফতার করতে বসেন আছাতন। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের ওপরে থাকা একটি গাছ চালায় আছড়ে পড়লে আলমারির নিচে পড়ে আছাতনের মৃত্যু হয়।

এদিকে, ঝড়ে ওই গ্রামের সাতজন কলাচাষির ২৪ শ কলাগাছ ভেঙে পড়ে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয় বলে কৃষকরা জানান।

কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান হারেজ বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version