সখীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আতোয়ার রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী পল্লীবিদ্যুৎ সাবস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতোয়ার রহমান ওই অটোরিকশার চালক ছিলেন। তিনি উপজেলার কীর্ত্তনখোলা কালিয়ানপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

 জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী চাউল ভর্তি একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আতোয়ার রহমান নিহত হন। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়। স্থানীয়রা ট্রাকটি আটক করে সখীপুর থানায় সোপর্দ করেছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর