Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ডাকাতির গুজব ‘পিপিই পরে ডাকাত ঢুকেছে’ মসজিদে মসজিদে মাইকিং

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে বৃহস্পতিবার রাত ৯টার পর থেকেই ডাকাতির গুজব ছড়িয়ে পড়ে। মসজিদের মাইক থেকে ঘোষণা আসে ‘গ্রামে ডাকাত ঢুকেছে, সবাই সতর্ক হোন, পিপিই পরে ডাক্তার বেশে ডাকাত ঢুকেছে’। মসজিদ মাইক থেকে এমন ঘোষণা পাড়া মহল্যা এবং গ্রামের পর মূহুর্ত্বেই উপজেলা ব্যাপী ছড়িয়ে পড়ে। ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ডাকাতির এ গুজব।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ অতিরিক্ত জনবল নিয়ে টহল দিতে শুরু করে। উদ্বেগ উৎকণ্ঠায় কাটে উপজেলাবাসীর সারারাত। কিন্তু সারারাতে কোথাও কোনো ডাকাতের সন্ধ্যান ও ডাকাতির চিহ্ন খোঁজে পাওয়া যায়নি। পরে জানা যায়, পার্শ্ববর্তী উপজেলা বাসাইল ও মির্জাপুরেও এমন গুজব রটেছে।

স্থানীয়রা ডাকাতির এমন গুজব ছড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বারবার এমন গুজব রটানো হলে বিষয়টি “দুষ্ট রাখাল বালক ও বাঘ” -এর গল্পের মত হতে পারে। এরকম ঘোষণার আগে অবশ্যই মসজিদ কর্তৃপক্ষেরও আরো দায়িত্বশীল ও সচেতন হওয়া প্রয়োজন।

এ বিষয়ে সখীপুর উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এলাকায় ডাকাত ঢুকার বিষয়টি সম্পূর্ণই গুজব। আমরা সারারাত টহলে ছিলাম, কিন্তু কোথাও ডাকাতির ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
উপজেলা নির্বার্হী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, কোথা থেকে এবং কারা এই গুজব তৈরি করছে, কীভাবে এই গুজব ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version