Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ’র উদ্বোধন

এম সাইফুল ইসলাম শাফলু

 

সখীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে সখীপুর পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাফিউল করিম খান, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version