Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এ মেলার আয়োজন করে।

মেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্রীড়া ব্যক্তিত্ব জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন ও উপস্থিত তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার লুৎফা, ওসি (তদন্ত) লুৎফুল কবির, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তারসহ কৃষক, নার্সারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version