Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে দাড়িয়াপুর উন্নয়ন কল্যাণ পরিষদের কম্বল বিতরণ

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর উন্নয়ন কল্যাণ  পরিষদ কর্তৃক গ্রামের শতাধিক হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বিএসসি’র সভাপতিত্বে দাড়িয়াপুর উন্নয়ন কল্যাণ পরিষদের আহবায়ক, করটিয়া সরকারি সাদত  বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম বাদল প্রধান অতিথি হিসেবে  ওই  গ্রামের শতাধিক  হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছানোয়ার হোসেন বিএসসি, ইউনিয়ন বিএনপি’র সভাপতি কবির হোসেন, ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা নজরুল ইসলাম ওরফে জাকারিয়া মোমেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ মিয়া, কল্যাণ পরিষদের সচিব, সূর্যতরণ শিক্ষাঙ্গন স্কুল এন্ড কলেজের শিক্ষক মানিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version