Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে দুইদিনব্যাপী উত্তরণ মেলার উদ্বোধন

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী উত্তরণ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৭ মার্চ) সকালেে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকার ‘ র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু এ মেলার  শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা,  কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিল, নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার,সম্পাদক এনামুল হক, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ , সমবায় কর্মকর্তা খোদেজা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় ৩৩টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এ উপলক্ষে ওই দুই সন্ধ্যায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version