Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার বেড়বাড়ী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ওই এলাকার মেসার্স এনএইচবি এবং এনএনবি নামের দুই ইটভাটার মালিককে ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরা বলেন, ফসলি জমি নষ্ট এবং সেই মাটি দিয়ে ইট তৈরির অভিযোগে ওই দুই ইটভাটার মালিককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version