এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পৌরসভার সানবান্ধা গ্রামের মৃত আশরফ আলীর ছেলে আবুল হাসেম ওরফে জুলহাস (৫০) এবং উপজেলার কালিয়া ধুলিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে বেল্লাল হোসেন (৩৫)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল ইসলাম বলেন, এক গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

