নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে এসএসসি ‘৯৯ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সখীপুর পিএম পাইলট গভ: স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আজ সকাল ১০টায় অনুষ্ঠানে দেড় শতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ সিরাজীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুল ওয়ারেছ, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান তালুকদার, সখীপুর বার্তার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সংগঠনের সদস্য মানবিক তুহিন সিদ্দিকী, ওসি নাজমুল হাসান রুবেল, রাকিব তালুকদার, প্রভাষক হুমায়ুন কবির, জাকির হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
