Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ধর্ষক বাদল মিয়া গ্রেফতার

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে এক কলেজ ছাত্রীকে ৬ মাস ১৭ দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় ধর্ষক বাদল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে মির্জাপুর উপজেলা সীমান্ত থেকে তাকে টাঙ্গাইল ডিবি পুলিশ গ্রেফতার করে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম ধর্ষক বাদল মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ধর্ষক বাদল মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ‘কান্তার পল্লী যুব সংঘ’ নামের একটি সামাজিক সংগঠণ। শুক্রবার দুপুরে উপজেলার বাঘবেড় বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ধর্ষক বাদল মিয়ার ফাঁসি দাবি জানিয়ে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বাঘবেড় বাজার বণিক সমিতির সভাপতি সেকান্দার আলী, এডভোকেট আনোয়ার হোসেন সখীপুরী, কান্তার পল্লী যুব সংঘের সভাপতি সাইফুল ইসলাম বারী প্রমুখ বক্তব্য দেন।
অপরদিকে টাঙ্গাইল ডিবি পুলিশ কর্তৃক ধর্ষক বাদল মিয়া গ্রেফতার হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে শুক্রবার বিকেলে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের আমের চারা এলাকায় এলাকাবাসীর পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করেন।
প্রসঙ্গত: উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের রতনপুর কাশেম বাজার এলাকায় চাচা বাদল মিয়া পূর্ব পরিকল্পিকভাবে গত ১১ জানুয়ারি কলেজ পড়ুয়া ভাতিজিকে (১৭) ফুঁসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। দীর্ঘ ৬ মাস ১৭ দিন পর গত ৩০ জুলাই রোববার সন্ধ্যায় উপজেলার রতনপুর কাশেম বাজার এলাকায় চাচা বাদল মিয়ার পরিত্যক্ত ঘর থেকে ওই ছাত্রীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় অভিযুক্ত মৃত দরবেশ আলীর ছেলে বাদল মিয়াকে একমাত্র আসামি করে ধর্ষিতার ভাই বাদী হয়ে সখীপুর থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। ওই কলেজ ছাত্রী ডাক্তারি পরীক্ষা শেষে অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version