এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ৭টি নতুন এমপিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার স্থানীয় ডাকবাঙলো চত্ত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সংর্ধীয় অতিথি এডভোকেট জোয়াহেরুল ইসলাম, করটিয়া সরকারি সাদত কলেজ’র অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি কালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ কামরুল ইসলামসহ উপজেলার সকল মাধ্যমিকস্তরের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এ উপলক্ষে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পিবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
