Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের— বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি:  টাঙ্গাইলের সখীপুরে নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮ টায় যাদবপুর-বেড়বাড়ী বাজার এলাকায় স্কুল ক্যাম্পাসে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।  অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান  জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, বিআর ডিবি’র ভাইস চেয়ারম্যান ও নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা এম সাইফুল ইসলাম শাফলু,বেড়বাড়ী খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী সিকদার, রাজু ক্যাডেট তক্তারচালা শাখার প্রধান শিক্ষক বজলুর রহমান ভূঁইয়া, সান একাডেমিক স্কুলের সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা,  ইউরেকা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক খান মুহাম্মদ মনির, স্থানীয় ইউপি সদস্য মো. সৈয়দ আলী, রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম, যাদবপুর-বেড়বাড়ী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল সিকদার, প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতাসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য

এ উপলক্ষে সন্ধ্যায় বাংলাদেশ রেডিও ও টেলিভিশনের শিল্পীবন্দ ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কিৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version