Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করেছেন চেয়ারম্যান প্রার্থী রনি আহমেদ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রনি আহমেদ তার নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামতের জন্য ইট ফেললেন। মঙ্গলবার হাতিবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাজার থেকে কামালিয়াচালা যাওয়ার রাস্তা ও হতিয়া যাওয়ার অনুপোযোগী রাস্তা নিজ অর্থায়নে চলাচলে উপযোগী করার জন্য ইট ফেলেন।  রনি আহমেদ হাতিবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহব্বায়ক।

রনি আহমেদ বলেন, মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম ( ভিপি জোয়াহের)  এমপির নির্দেশনায় জনদূর্ভোগের কথা ভেবেই সকড়ের মেরামত করার উদ্যোগ গ্রহন করি। সকড়ের বেহাল দশার কারনে প্রতিনিয়ত ছােট খাটো দূর্ঘটনার শিকার হতে হয় পথচারীদের। আমি সবসময় হাতিবান্ধা ইউনিয়নের মানুষের পাশে আছি এবং পাশে থেকে সকল প্রকার উন্নয়ন মূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে মনোনিত হলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version