সখীপুরে পরিবেশক সমিতির অভিষেক অনুষ্ঠান

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পরিবেশক সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবেশক সমিতির সভাপতি মাহবুবুর রহমান টিপু’র সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা,টাঙ্গাইল জেলা পরিবেশক সমিতির সভাপতি মো.শামসুল আলম,সখীপুর উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এ উপলক্ষে স্থানীয় শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর