রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে পৌর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

সখীপুরে পৌর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা সরকারি কোষাগার থেকে বেতনভাতা ও পেনশন সুবিধা পাওয়ার দাবি জানান। কর্মসূচি শেষে পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পৌর সচিব কামরুল ইসলাম সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন আজাদ, হিসাব রক্ষণ কর্মকর্তা আসাদুল হক সেন্টু, বাদশা মিয়া, সাদ্দাম তালুকদার, রাশেদুল ইসলাম প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular