Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে পৌর ছাত্রদলের সভাপতি গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে পুলিশের বিশেষ অভিযানে পৌর ছাত্রদলের সভাপতি মোর্শেদ আলম সুমনকে (২৭) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

সখীপুর থানার ওসি (তদন্ত) গোলাম হোসেন বলেন, বিশেষ অভিযানে পৌর ছাত্রদলের সভাপতি মোর্শেদ আলম সুমনকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version