নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে তাসিন ফাউন্ডেশন এর উদ্যোগে তিন জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বোয়ালী গ্রামে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন।
বিতরণের সময় সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুতফা আনোয়ার, তাহসিন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলামসহ যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

